‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫১ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫১

‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিক্রয়ে বাধা প্রদানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান। 

পোস্টে আসিফ নজরুল লেখেন, এই বইটি কোনও নিষিদ্ধ বই নয়। বইটি বিক্রয়ে বাধা প্রদান, প্রকাশনা সংস্থা ইউপিএল-এর বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং এর দুজন কর্মীকে তুলে নেওয়া বেআইনি ও অপরাধমূলক কাজ। সরকারকে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

তিনি আরও লেখেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে এভাবে বই বিক্রয়ে বাধা প্রদান, এমনকি  বই নিষিদ্ধ করার বহু ঘটনা ঘটেছে। আমরা তার তীব্র প্রতিবাদ করেছি। এখন এসব নিন্দনীয় কাজ করে প্রকৃতপক্ষে শেখ হাসিনাকেই অনুসরণ করা হচ্ছে এবং মুক্তচিন্তার মানুষের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।

/আইএএম/
সম্পর্কিত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
যুক্তরাষ্ট্রের ভিসায় অনলাইন পরিচয় যাচাই বাড়ছে, বাংলাদেশিদের যা জানা জরুরি
ভারতে খেলতে না যাওয়ার যে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
সর্বশেষ খবর
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ