কাকরাইলে মা-ছেলে হত্যা মামলার রায় আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জানুয়ারি ২০২১, ০৯:৩১আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০৯:৩১

রাজধানীর কাকরাইলে মা-ছেলে হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ রবিবার (১৭ জানুয়ারি)। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম মামলার রায় দেবেন।

এর আগে ১০ জানুয়ারি আসামি আব্দুল করিমের পক্ষে তার আইনজীবী অবশিষ্ট যুক্তিতর্ক  উপস্থাপন শুনানি শেষ করেন। শুনানি শেষে রায় ঘোষণা জন্য আজকের তারিখ নির্ধারণ করেন বিচারক।

আসামিরা হলেন—নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা ও মুক্তার ভাই আল-আমিন ওরফে জনি।

২০১৮ সালের ১৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক আলী হোসেন ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলের আঞ্জুমানে মুফিদুল ইসলাম রোডের ৭৯/১ বাড়িতে শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে শাওনকে (‘ও’ লেভেলের শিক্ষার্থী) গলাকেটে হত্যা করা হয়। নিহতের স্বামী আবদুল করিম পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী। ওই ঘটনায় পরের দিন (২ নভেম্বর) নিহতের ভাই আশরাফ আলী বাদী হয়ে হত্যা মামলা করেন।

 /এমএইচজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
মা ও ৩ বোনের জানাজায় শিফাতের আবেদন, ‘সঠিক বিচার চাই’
মা ও ৩ বোনের জানাজায় শিফাতের আবেদন, ‘সঠিক বিচার চাই’
ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র?
ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র?
সিটির ভোটেও জোট বাঁধছে জামায়াত-এনসিপি?
সিটির ভোটেও জোট বাঁধছে জামায়াত-এনসিপি?
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি