ফাইনালে মেসি খেলবেন কিনা নিশ্চিত নয়!

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১, ১৪:৩০আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৪:৩০

রবিবার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলতে নামবে বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচেও প্রাণভোমরা মেসির থাকাটা নিশ্চিত নয় এখনও।

অনির্ধারিত এক ফিটনেস ইস্যুতে বুধবার সেমিফাইনালে খেলতে পারেননি মেসি। বার্সার সর্বকালের সর্বোচ্চ স্কোরারকে বাদ রেখেই সেদিন রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দল সাজাতে হয়েছিল কোম্যানকে। মেসি না থাকায় স্বাভাবিকভাবেই বাড়তি চাপ পড়েছিল বার্সার ওপর। সেখান থেকে তারা উদ্ধার হয়েছেন মার্ক আন্দ্রে টের স্টেগেনের অসাধারণ গোলকিপিংয়ে।  নির্ধারিত সময় ও টাইব্রেকারে তার বীরত্বেই জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা।

এই অবস্থায় রবিবারের ফাইনালে মেসির খেলার সম্ভাবনা কতটুকু? এমন প্রশ্নে বার্সা কোচ কোম্যান বলেছেন, ‘আসলে সব কিছু মেসির ওপরই নির্ভর করছে। ওই সিদ্ধান্ত নেবে খেলবে কিনা, কারণ শরীরিক সমস্যাটা ওর নিজের।’

মেসি থাকলে যে দল শক্তিশালী হয়ে ওঠে, তা ভালো করেই জানেন কোম্যান। কিন্তু তার খেলতে হলে যে ফিটনেস থাকা প্রয়োজন শতভাগ। সেই কথা মনিয়ে করিয়ে দিলেন বার্সা কোচ, ‘মেসি থাকলে দল শক্তিশালী হয়ে ওঠে তাতে সন্দেহ নেই। ও যেভাবে প্রভাব বিস্তার করে, স্কোর করে, সেটা এখন আমরা খুব মিস করছি। কিন্তু ওকে ফিরতে হলে তো শতভাগ ফিটনেস প্রয়োজন। আর এটা মনে রাখতে হবে এই ম্যাচটাই মৌসুমের শেষ নয়।’

অবশ্য মেসি না থাকলেও যে জিততে সমস্যা হয় না বার্সার, তার প্রমাণ পাওয়া গেছে সর্বশেষ ম্যাচেই। কিন্তু সেই জয়ে আক্রমণে ছিল না একাধিপত্য। ফলে মেসির অনুপস্থিতি টের পাওয়া গেছে ঠিকই। শিরোপার লড়াইয়ে ম্যাচটি শুরু হবে রবিবার দিবাগত রাত ২টায়।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান