দক্ষিণাঞ্চলের তাপমাত্রা আরও কমতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২১, ১৯:২৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২০:০৯

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে এবার দক্ষিণাঞ্চলেও শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। গত দুই দিনে দেশের উত্তর, পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলের তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আগামীকাল (১৮ জানুয়ারি) দক্ষিণাঞ্চলের তাপমাত্রা আরও কমতে পারে।

আজ রবিবার (১৭ জানুয়ারি) তিন জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে। আর ১০ ডিগ্রির মধ্যেই আছে আরও সাত জেলা। দিনাজপুর, সৈয়দপুর, বগুড়া, নওগাঁ ও শ্রীমঙ্গল অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭ দশমিক ৫, যা গতকাল ছিল ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল ছিল ১৩ দশমিক ৬, আজ প্রায় একই আছে ১৩ দশমিক ৫; ময়মনসিংহে ছিল ১১ দশমিক ৫, আজ ১১ দশমিক ৩; চট্টগ্রামে ছিল ১৪, আজ ১৪ দশমিক ৪; সিলেটে ছিল ১২, আজ ১১ দশমিক ৫; রাজশাহীতে ছিল ১০ দশমিক ৬, আজ ১১; রংপুরে ছিল ১১, আজ ১০ দশমিক ৫; খুলনায় ছিল ১২ দশমিক ৬, আজ ১৩ দশমিক ৪ এবং বরিশালে ছিল ১০ দশমিক ৬, আজ ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

/এসএনএস/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে নামছে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, দেখবেন কোথায়? 
রাতে নামছে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, দেখবেন কোথায়? 
ডুবতে বসা নৌযান থেকে ১৪ ভারতীয়দের উদ্ধার করলো মার্কিন নৌবাহিনী
ডুবতে বসা নৌযান থেকে ১৪ ভারতীয়দের উদ্ধার করলো মার্কিন নৌবাহিনী
‘বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্টে বছরে ১৫৬ কোটি টাকার ঘাটতি’
‘বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্টে বছরে ১৫৬ কোটি টাকার ঘাটতি’
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৮৩১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৮৩১ মামলা
সর্বাধিক পঠিত
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি