ডুবতে বসা নৌযান থেকে ১৪ ভারতীয়দের উদ্ধার করলো মার্কিন নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৬, ১৫:৫৪আপডেট : ১৪ জুন ২০২৬, ১৫:৫৪

আরব সাগরে ১৪ ভারতীয় নাগরিক বহনকারী একটি কাঠের পালতোলা নৌযান রবিবার (১৪ জুন) সকালে ডুবতে শুরু করলে দ্রুত আন্তর্জাতিক উদ্ধার অভিযান শুরু হয়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযান ওমানের পূর্ব উপকূলের রাস আল হাদ্দ থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল পূর্বে সংঘটিত হয়। ভারতের সংবাদমাধ্যম উইয়ন নিউজ এ খবর জানিয়েছে।

আঞ্চলিক কর্তৃপক্ষকে দেওয়া তথ্য অনুযায়ী, বিপদসংকেত পাওয়ার পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পি-৮ পোসাইডন সামুদ্রিক টহল বিমান ঘটনাস্থলে পৌঁছে একটি লাইফ র্যা ফট ফেলেছিল। পরে নৌযানটির ক্রুরা নিরাপদে সেই লাইফ র্যা ফটে স্থানান্তরিত হন। বিমানটি পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণও করে।

এরপর মার্কিন বিমানটি কাছাকাছি অবস্থানরত বাণিজ্যিক জাহাজ এমভি জাবাল আলি ৯-কে সহায়তার নির্দেশ দেয়। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পতাকাবাহী জাহাজটি ওমানের সোহার বন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশে যাত্রা করেছিল। বর্তমানে এটি ঘটনাস্থলের কাছে থেকে উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে।

ঘটনার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। একইসঙ্গে ভারতীয় নৌবাহিনীকেও সতর্ক করা হয়েছে, যা ভারতীয় নাগরিকদের সংশ্লিষ্ট সামুদ্রিক দুর্ঘটনার ক্ষেত্রে প্রচলিত প্রটোকলের অংশ।

ওমানে ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানায়, ভারতীয় পতাকাবাহী যান্ত্রিক পালতোলা নৌযান বিরাট-১-কে ঘিরে একটি ঘটনার কথা তারা জেনেছে। নৌযানটিতে ১৪ জন ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গেছে। ওমানি কর্তৃপক্ষ এবং আশপাশের জাহাজগুলোর সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

১৪ জন ক্রুর কেউ আহত হয়েছেন এমন কোনও খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তারা সবাই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

/এএস/
সম্পর্কিত
ইরান-মার্কিন চুক্তি স্বাক্ষর কি হচ্ছে আজ? খুলবে কি হরমুজ
সংঘাত বন্ধের আলোচনায় তেহরানে কাতারি প্রতিনিধি দল
গাজায় ধ্বংসস্তূপের নিচে চিরতরে হারিয়ে যাওয়ার শঙ্কায় হাজারো ফিলিস্তিনি
সর্বশেষ খবর
সংসদে পুশইন আলোচনা স্থগিত হওয়ায় প্রশ্ন তুললেন জামায়াত এমপি 
সংসদে পুশইন আলোচনা স্থগিত হওয়ায় প্রশ্ন তুললেন জামায়াত এমপি 
প্রেমিক নিয়ে লুকোচুরি ছাড়ছেন হুমা কুরেশি
প্রেমিক নিয়ে লুকোচুরি ছাড়ছেন হুমা কুরেশি
বেনজীরের গ্রেফতারের খবরে টেবিল চাপড়ালো পুরো সংসদ
বেনজীরের গ্রেফতারের খবরে টেবিল চাপড়ালো পুরো সংসদ
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি