নীলফামারীতে পৃথকভাবে ৩৫০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ

নীলফামারী প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ০৩:২৫আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০৩:২৫

নীলফামারীতে পৃথকভাবে ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১৭ জানুয়ারি) বিকালে জেলা শহর ও সদর উপজেলার টুপামারী ইউনিয়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

জেলা শহরের কলেজ পাড়ায় নিজ বাসভবনের সামনে ব্যক্তি উদ্যোগে ২০০ নারী পুরুষের মাঝে একটি করে চাদর বিতরণ করেন জেলা পরিষদের সদস্য ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান, জেলা পরিষদের সদস্য আলী হোসেন, সাংবাদিক মীর মাহমুদুল হাসান, ভুবন রায় নিখিল প্রমুখ।

অপরদিকে, জেলা সদরের টুপামারী ইউনিয়নের বিভিন্ন স্থানে ১৫০ শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে টুপামারী ব্রিগেড নামের একটি সংগঠন।

রামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ওই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সরওয়ার মানিক। এসময় উপস্থিত ছিলেন টুপামারী ইউনিয়নের  চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির ও নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নূরুল করিম।

টুপামারী ব্রিগেডের চেয়ারম্যান মাসুম আলী শাহ ফকির বলেন, ‘দুস্থ অসহায় পরিবারের শিশুদের মাঝে মোট ৫৫০ পিস শীতবস্ত্র বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে আজ রবিবার ১৫০ পিস জামা কাপড় বিতরণ করা হয়। শীতবস্ত্রের মধ্যে রয়েছে সোয়েটার ও জ্যাকেট।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনে তল্লাশি, নিখোঁজ হাজারো মানুষ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনে তল্লাশি, নিখোঁজ হাজারো মানুষ
ইকুয়েডরের কাছে হার, কৌশলগত ত্রুটির কথা বললেন জার্মান কোচ!
ইকুয়েডরের কাছে হার, কৌশলগত ত্রুটির কথা বললেন জার্মান কোচ!
নীলফামারীর সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ডে
নীলফামারীর সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ডে
মুদি দোকান করের আওতায় আনা কি সম্ভব, কত টাকা আসবে
মুদি দোকান করের আওতায় আনা কি সম্ভব, কত টাকা আসবে
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন