ইকুয়েডরের কাছে হার, কৌশলগত ত্রুটির কথা বললেন জার্মান কোচ!

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৬, ১৭:২৩ আপডেট : ২৬ জুন ২০২৬, ১৭:২৩

বিশ্বকাপে শেষ ৩২ আগেই নিশ্চিত হয়ে গেছে জার্মানির। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচ হেরে গেলেও তা তাদের বিপদে ফেলেনি। তবে ইকুয়েডরের বিপক্ষে এগিয়ে থেকেও ২-১ গোলের পরাজয়ে সন্তুষ্ট নন জার্মান কোচ হুলিয়ান নাগেলসমান। ম্যাচ শেষে বলেছেন, দলটি আসলে কৌশলগতভাবে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার নিউ জার্সিতে গ্রুপ ‘ই’-এর ম্যাচে মাত্র দুই মিনিটেই লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে সাত মিনিট পরই সমতা ফেরান ইকুয়েডরের নিলসন আঙ্গুলো।

নকআউটে ওঠার লড়াইয়ে থাকা ইকুয়েডর এরপর আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ৭৭ মিনিটে গঞ্জালো প্লাতার গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। এই জয়ে গ্রুপে তৃতীয় হয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ইকুয়েডর।

ম্যাচ শেষে নাগেলসমান বলেছেন, ‘আমরা দারুণ শুরু করেছিলাম। কিন্তু গোল করার পরই নিজেদের অবস্থানগত ভুলে আমরা যেন কৌশলগত আত্মহত্যা করেছি। এতে ম্যাচ আমাদের জন্য কঠিন হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘ইকুয়েডরের সামনে নকআউটে ওঠার সুযোগ ছিল। তাই তারা শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে এটাও বলতে পারি না যে আমার কোনো খেলোয়াড় সর্বোচ্চ চেষ্টা করেনি। বিষয়টি এতটা সহজ নয়।’

নাগেলসমান স্বীকার করেন, নকআউটের আগে হার নিয়ে যেতে চাননি তিনি, ‘হার কখনোই ভালো নয়, এমনকি যখন গ্রুপ সেরা হওয়ার অবস্থানও ঝুঁকিতে থাকে না। এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগোতে হবে। আমরা অনেক ম্যাচ জিতেছি, একটি হেরেছি। এখন সোমবারের ম্যাচে ভালো শুরু করে পরের রাউন্ডে ওঠাই লক্ষ্য।’

 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
২০ বছরের পুরোনো নকিয়া ফোনে এবার ব্যবহার করা যাবে এআই
২০ বছরের পুরোনো নকিয়া ফোনে এবার ব্যবহার করা যাবে এআই
বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা দিলে এক উপজেলার সাংবাদিকরা
বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা দিলে এক উপজেলার সাংবাদিকরা
আবার বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?
আবার বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?
ভোট দিয়ে বিএনপি প্রার্থী বললেন, ‘ডাব মার্কার এজেন্টরা সবাই জামায়াতের হয়ে গেছে’
ভোট দিয়ে বিএনপি প্রার্থী বললেন, ‘ডাব মার্কার এজেন্টরা সবাই জামায়াতের হয়ে গেছে’
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা