ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য বিষয়ে ভাবছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২১, ১৪:২৯ আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৫:০৯

ওয়াজ মাহফিলে যারা উসকানিমূলক বক্তব্য দেন তাদের বিষয়ে পুলিশের পক্ষ থেকে ভেবে দেখা হচ্ছে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আল কায়দার কোনও অস্তিত্ব নেই, এমনকি কোনও শাখাও নেই। বিভিন্ন সময় নানা অপপ্রচার চালিয়ে অনেকে বাংলাদেশে আল-কায়েদার অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করছে।’

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে ‘সহিংস চরমপন্থা প্রতিরোধে ইসলামিক বিজ্ঞদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে মুক্ত আলোচনায় মনিরুল ইসলাম এসব কথা বলেন।

সিটিটিসি প্রধান বলেন, ‘যে লোকটির ইসলাম সম্পর্কে স্পষ্ট জ্ঞান রয়েছে সে কখনোই জঙ্গিবাদে জড়ায় না। যাদের ইসলাম সম্পর্কে ভাসা ভাসা জ্ঞান, তারা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। আলেমরা বিভিন্ন সময় বয়ানের মাধ্যমে জনগণকে জঙ্গিবাদ, মাদক সম্পর্কে সচেতন করতে পারেন। জনগণের কাছে ইসলামের সঠিক ব্যাখ্যা দিতে, জনগণকে সচেতন করতে আলেম-ওলামাদের ভূমিকা অনেক। জনগণ আলেমদের কথা মনোযোগ দিয়ে শোনেন। ইসলামের সঠিক ব্যাখ্যা জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতেও আলেমরা ভূমিকা রাখছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। আপাতত বাংলাদেশে বড় কোনও ধরনের জঙ্গি হামলার ঝুঁকি নেই। তবে সচেতন থাকতে হবে কেউ যেন নাশকতামূলক কার্যকলাপ চালাতে না পারে। সবাই সবার জায়গা থেকে দায়িত্ব পালন করলে জঙ্গিবাদ দমন করা সম্ভব। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। জঙ্গিবাদ থেকে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ নিরাপদ। তবে শুধু অভিযানিক ব্যবস্থা জঙ্গিবাদ দমনে যথেষ্ট নয়। এটি প্রতিরোধে সচেতনতা বাড়ানোই সবচেয়ে বড় বিষয়।’

জঙ্গিবাদ বিষয়ে আলেমদের মধ্যে বিভেদ রয়েছে বলেও মন্তব্য করেন মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘জঙ্গিবাদ যেহেতু একটি আদর্শের বিষয়, যারা জেনে বুঝে রাজনৈতিক মদতে জঙ্গিবাদের দিকে যাচ্ছে তাদের পুনর্বাসনের সুযোগ সীমিত। যারা না বুঝে ধর্মের ভুল ব্যাখ্যায় ভুল পথে আদিষ্ট হয়, তারা যদি নিজেদের ভুল বুঝতে পারে তাহলে তাদের পুনর্বাসনের প্রচেষ্টা নেওয়া হবে। কারাগারগুলোতে কাউন্সিলিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।’

হলি আর্টিজানের মতো ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারে আলেম সমাজসহ সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

সম্প্রতি কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরের পর আলেমদের নিয়ে এক পুলিশ কর্মকর্তার বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘এটা পুলিশ বাহিনীর কোনও বক্তব্য নয়। এটা ওই কর্মকর্তার নিজস্ব বক্তব্য।’

 

/আরটি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
বছরের শেষ পর্যন্ত জরিমানা ছাড়া রেলভূমির লাইসেন্স ফি দেওয়ার সুযোগ
সর্বশেষ খবর
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!