সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কতার মাত্রা বাড়ালো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২১, ০৬:০৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ০৬:০৫

অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কতার মাত্রা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি’র পক্ষ থেকে বুধবার এই নতুন সতর্কতা জারি করা হয়। নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তুষ্টরা এই হুমকি তৈরি করেছে বলে জানিয়েছে সংস্থাটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় এই সতর্কতা জারি করা হলো। গত এক বছরের মধ্যে এটিই প্রথম সতর্কতা জারির ঘটনা। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে নজিরবিহীন তাণ্ডব চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা যখন নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, বিদায়ী প্রেসিডেন্ট  ট্রাম্পের শত শত সমর্থক তখন পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটলে ঢুকে পড়ে।  পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত পাঁচজন।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বলেছে, ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলায় চরমপন্থীরা উৎসাহী হতে পারে।

জাতীয় সন্ত্রাসবাদ সতর্কতায় বলা হয়েছে, হামলার পরিকল্পনার ব্যাপারে নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য তথ্য এখনও নেই। তবে নতুন সরকার এবং ক্ষমতা হস্তান্তর নিয়ে হতাশ ব্যক্তিরা হুমকি হিসেবে আবির্ভূত হতে পারেন।

সতর্কতায় আরও বলা হয়েছে, সফলভাবে প্রেসিডেন্টের অভিষেকের পরও আগামী কয়েক সপ্তাহে সন্ত্রাসী কর্মকাণ্ডের উচ্চতর হুমকি থাকবে। তথ্য-উপাত্ত বলছে, ক্ষমতার পালাবাদল নিয়ে বিক্ষুব্ধ কিছু সহিংস উগ্রবাদী সংগঠিত হওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে সহিংসতা চালাতে উসকানি দেওয়া হচ্ছে।

এর আগে শুক্রবার শুক্রবার (২২ জানুয়ারি) হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি জানান, যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের ঝুঁকি আছে কিনা তা নিয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন উপস্থাপনের জন্য নিজের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সম্প্রতি ট্রাম্প সমর্থকদের হামলার জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সাকি আরও জানান,  এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্স-এর কার্যালয় যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের ঝুঁকি মূল্যায়নের কাজ করবে। অভ্যন্তরীণ সহিংস উগ্রপন্থা ঠেকাতে জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যে সক্ষমতা তৈরি করবে হোয়াইট হাউজ।

 

/এএ/
সম্পর্কিত
নারীরা ভোটাধিকার পাওয়ার আগেই মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন যে নারী
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
মার্কিন নিষেধাজ্ঞায় থমকে গেছে ইরানি শিক্ষার্থীদের বিদেশে পড়ার স্বপ্ন
সর্বশেষ খবর
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
রফতানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
রফতানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
একদিনে ডেঙ্গু কেড়ে নিলো ৯ জনের প্রাণ
একদিনে ডেঙ্গু কেড়ে নিলো ৯ জনের প্রাণ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি