ভারতে সাজাভোগের পর ফিরলেন ১২ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২১, ১৭:৫৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৭:৫৩

অবৈধ পথে ভারত গিয়ে দেড় থেকে তিন বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছেন দুই শিশুসহ ১২ বাংলাদেশি নারী-পুরুষ। শনিবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। বেনাপোল পোর্ট থানা থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা পরিবারের কাছে হস্তান্তরের জন্য তাদের যশোর শেল্টার হোমে নিয়ে যায়।

ফেরত আসাদের মধ্যে তিন জন নারী, সাত জন পুরুষ ও দুজন শিশু রয়েছে। তাদের বয়স সাত থেকে ৩৫ বছরের মধ্যে। তারা বাগেরহাট, খুলনা ও বরগুনা জেলার বাসিন্দা।

জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া ম্যানেজার এবিএম মুহিত বলেন, ‘বিভিন্ন সময়ে দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আসায় তারা ভারতে যায়। সে দেশের ব্যাঙ্গালুরু এলাকায় বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। সেখান থেকে তালাশ নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। দেড় থেকে তিন বছর পর তারা দেশে ফিরে এসেছে।’

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘এসব নারী-পুরুষ পাসপোর্ট ভিসা ছাড়া বিভিন্ন সীমান্ত পথে ভারতের বিভিন্ন অঞ্চলে কাজ করার সময় সেই দেশের পুলিশের হাতে আটক হয়। এরপর আদালতের মাধ্যমে তারা জেলহাজতে যায়। পরে ভারতের ব্যাঙ্গালুরুর তালাশ নামে একটি বেসরকারি সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। সেখানে দেড় থেকে তিন বছর থাকার পর ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ দেশে ফিরেছে তারা।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু; অভিযোগ বাবা-মায়ের
জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু; অভিযোগ বাবা-মায়ের
কালিয়াকৈর হাই-টেক পার্কে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক
কালিয়াকৈর হাই-টেক পার্কে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক
ঢাকায় ইতিহাসের নতুন ঠিকানা আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর
ঢাকায় ইতিহাসের নতুন ঠিকানা আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর
৬০ দিনের ‘গ্রেস পিরিয়ড’ বাতিলের পথে যুক্তরাষ্ট্র: বিপাকে ভারতীয় কর্মীরা
৬০ দিনের ‘গ্রেস পিরিয়ড’ বাতিলের পথে যুক্তরাষ্ট্র: বিপাকে ভারতীয় কর্মীরা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু