মোদিকে হাসিনার চিঠি, ঢাকা সফরে আসছেন জয়শঙ্কর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২১, ২০:৪৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২১:০৮

বাংলাদেশকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এছাড়া মার্চ মাসে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর উপলক্ষে ফেব্রুয়ারির শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র সচিবের ভারত সফর উপলক্ষে রবিবার (৩১ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করার জন্য গত ২৮ জানুয়ারি দিল্লি গিয়েছিলেন মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর চিঠিটি আমরা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দিয়ে এসেছি।’

তিনি আরও বলেন, ‘দুই প্রধানমন্ত্রীর মধ্যে আগামী ২৭ মার্চ দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে আশা করছি।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘কোভিড নিয়ে সহযোগিতার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছি। তারা ২০ লাখ ডোজ টিকা আমাদের উপহার হিসেবে দিয়েছেন। তিন কোটি ডোজ টিকা যেটি আমরা ক্রয় করছি এবং এ জন্য বেক্সিমকো ও সেরামের মধ্যে চুক্তি হয়েছে, সেটি যাতে ঠিকমতো আসে, সেজন্য যদি প্রয়োজন হয়, তাদের সহযোগিতার কথা বলে রেখেছি।’

প্রসঙ্গত, ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের আগে মাসুদ বিন মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

মাসুদ বিন মোমেন বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে একটি বৈঠক হয়েছে। সেখানে ভারতের পররাষ্ট্র সচিবও ছিলেন। বৈঠকে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে একটি চিটি হস্তান্তর করেছি। ওই চিঠিতে দুটি বিষয় আছে। প্রথমটি হলো ভারত-মিয়ানমার-থাইল্যান্ড ত্রিপক্ষীয় রোড কানেক্টিভিটি হচ্ছে। সেখানে যোগ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক আগ্রহের কথা জানিয়েছি। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৬ মার্চ ঢাকা সফরের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তিনি সেটি গ্রহণ করেছেন। এখন তারিখ নিয়ে আলোচনা চলছে।’

জয়শঙ্কর কবে নাগাদ ঢাকা আসতে পারে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘উনাদের সংসদে বাজেট সেশন আছে এবং সেটার ফাঁকে আসবেন। তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষে একটি সুযোগ আছে।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম