ব্যাংকে ‘নো মাস্ক-নো সার্ভিস’ স্লোগান জোরদার করার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২১, ২২:০৪আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২২:০৪

ব্যাংকগুলোকে ‘নো মাস্ক-নো সার্ভিস’ স্লোগান জোরদার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, ‘সারা দেশে করোনাভাইরাসের বিস্তার রোধ কল্পে সরকার ‘নো মাস্ক-নো সার্ভিস’ স্লোগান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হলো।’

নির্দেশনায় আরও  বলা হয়, ‘‘ব্যাংকের প্রধান কার্যালয়, সব শাখা ও উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট ও  এটিএম বুথগুলোর প্রবেশপথসহ সব সার্ভিস পয়েন্টে সহজে দৃশ্যমান হয়, এরূপ স্থানে ‘নো মাস্ক-নো সার্ভিস’ স্লোগান প্রদর্শন নিশ্চিত করতে হবে।’’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
বংশালের ঐতিহাসিক পুকুর পাড় সংরক্ষণের উদ্যোগ ডিএসসিসি প্রশাসকের  
বংশালের ঐতিহাসিক পুকুর পাড় সংরক্ষণের উদ্যোগ ডিএসসিসি প্রশাসকের  
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে: আইপিডি 
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে: আইপিডি 
যুক্তরাষ্ট্রে এমডিপির ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তাহমিদ চৌধুরী
যুক্তরাষ্ট্রে এমডিপির ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তাহমিদ চৌধুরী
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার