নির্বাচনের ওপর জনগণের অনীহা তৈরি হয়েছে: জাপা এমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০২

নির্বাচনের ওপর জনগণের অনীহা সৃষ্টির অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, নির্বাচনে ভোটার অংশগ্রহণ ২৪ শতাংশে নেমে এসেছে। ভোটে জনগণের অনীহা গণতন্ত্রের জন্য ভালো না। নির্বাচনে বিশস্ততা ও গ্রহণযোগ্যতা না থাকলে শক্তিশালী গণতন্ত্র সম্ভব না। আমাদেরকে ভবিষ্যত প্রজন্ম নিয়ে চিন্তা করতে হবে। নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন উঠছে এগুলো দেখা উচিত।

সোমবার (১ ফেব্রুয়ারি) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আনিসুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উপজেলা ব্যবস্থা চালু থাকার জন্য এর সুফল গ্রামের মানুষ পাচ্ছে। আমরা স্বীকার করছি প্রধানমন্ত্রী কোভিডের মধ্যেও দেশ এগিয়ে নিয়ে গেছেন। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে। আশা করবো প্রণোদনা প্যাকেজের অর্থসমূহের মধ্যে যেটার ছাড়া হয়নি তা যেন দ্রুত করা হয়।’

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, মুজিববর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত হেনে বঙ্গবন্ধুকে হেয় করা হয়েছে। অপচেষ্টাকারীদের ঔদ্ধর্তপূর্ণ আচরণ ক্ষমা করে দেওয়া হয়েছে কিনা জানি না। তাদের উসকানি অব্যাহত রয়েছে। ফেসকুব-ইউটিউবে অহরহ প্রচারিত হচ্ছে। তথ্যমন্ত্রণালয় কী করেন জানি না।

তিনি বলেন, সংসদে বঙ্গবন্ধুর যে ভাষণ শোনানো হলো সেখানে ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্রের অংশ বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে সংসদ বা সরকারের কোনও ব্যাখ্যা জানতে পানিনি। সংসদে কেন ক্রুটিপূর্ণ ভাষণ শোনানো হলো স্পিকারকে অনুরোধ করবো এর ব্যাখ্যা দিতে।

তিনি বলেন, করোনার সময় পাট ও চিনি শিল্প ধ্বংস হয়ে গেছে। দুর্নীতি দমন আইন ও দুর্নীতি দমন কমিশন- দুটোই দুর্বল। অনেক ফাঁকফোঁকড় রয়েছে। অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না।

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি