সুন্দরবনে আগুনের ঘটনায় সতর্কতা জারি, তদন্ত কমিটি গঠন

বাগেরহাট প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৬, ০৬:২৭আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ০৬:২৭

সুন্দরবনে আগুন সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জে আগুন লাগার ঘটনায় ওই রেঞ্জজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।

বার বার ধানসাগর স্টেশনের পঁচিশ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় অগ্নিকাণ্ডের পর বৃহস্পতিবার সকাল থেকে ওই রেঞ্জের সব ধরনের পাশ পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ মো. তৈহিদুল ইসলাম সাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সুন্দরবনে চার দফা আগুন লাগার ঘটনায় ৬ সদস্যেরর একটি কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে তদন্ত কমিটির সদস্য সচিব বন সংরক্ষক (সিএফ) মো. জহির উদ্দিন আহমেদ বলেন, তদন্ত কমিটিতে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) মো. মোজাহেদ হোসেনকে এই কমিটির প্রধান করা হয়। এছাড়া কমিটিতে জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, কোস্টগার্ড,  ফায়ার সার্ভিসের প্রতিনিধি, বন বিভাগকে সদস্য রাখা হয়েছে।

আরও পড়ুন: সুন্দরবনের আগুন নিয়ে জনমনে প্রশ্ন

এই কমিটি আগামী ১০ কার্য দিবসের মধ্যে সুন্দরবনে বার বার আগুন লাগার কারণ উদঘাটন ও আগুনে বনভূমির  ক্ষয়ক্ষতি নিরুপন করে প্রতিবেদন জমা দিবেন।

তিনি আরও বলেন, ওই রেঞ্জে সব ধরনের পাস-পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত জেলে বাওয়ালি, মৌয়াল ও সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে।

 /এনএস/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান