জামালপুরে গোদাশিমলা উচ্চ বিদ্যালয়ে তালা, শিক্ষা কার্যক্রম ব্যহত

জামালপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৬, ০৪:৫৩আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ০৪:৫৯

বিদ্যালয়ে তালা দেওয়ার প্রতীকী ছবি জামালপুর সদর উপজেলার গোদাশিমলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে বিদ্যালয়টিতে তালা ঝুলিয়ে দিয়েছে এলাকাবাসী। ফলে গত চার দিন ধরে ওই বিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।  
জানা যায়, চলতি বছরের মার্চ মাসে গোদাশিমলা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি পদে নিয়োগ আহ্বান এবং ২২ এপ্রিল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের উন্নয়ন কাজে ব্যয় করার কথা বলে ওই নিয়োগ পরীক্ষায় ৮ লাখ টাকা ঘুষের বিনিময়ে গোদাশিমলা এলাকার নূর মোহাম্মদ নামের একজনকে গোপনে নির্বাচন করা হয়। কিন্তু ওই টাকা বিদ্যালয়ের উন্নয়ন কাজে ব্যয় না করে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা ভাগ-বাটোয়ারা করে নেন। স্থানীয়দের দাবি, একইভাবে গত দুই বছরে আরও তিন শিক্ষক নিয়োগ দিয়ে ১৫ লাখ টাকা আদায় করেন তারা। ফলে ওই টাকা বিদ্যালয় তহবিলে ফেরত ও বিদ্যালয়ের উন্নয়ন কাজে ব্যয় করার দাবিতে গত সোমবার এলাকাবাসী বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুর রহমান নিয়োগ বাবদ ৬ লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ইতোমধ্যেই ওই টাকা বিদ্যালয়ের উন্নয়ন খাতে ব্যয় করা শুরু হয়েছে।
জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গত চার দিন ধরে বিদ্যালয়টি বন্ধ থাকার বিষয়ে জানানো হয়নি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম