পুলিশের ভয়ে আসামির আত্মহত্যা

কক্সবাজার প্রতিনিধি
০১ মে ২০১৬, ০৩:৩৯আপডেট : ০১ মে ২০১৬, ০৩:৪১

কক্সবাজার কক্সবাজার শহরে পুলিশের ভয়ে এক ওয়ারেন্টভুক্ত আসামি নিজের শরীরে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছে। শনিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে শহরের ঘোনার পাড়া এলাকার মোস্তাক আহমদের ছেলে। নিহতের নাম মোহাম্মদ আলমগীর (৩৯)।
কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে। ওই মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি।
তিনি আরও জানান, গত শনিবার দুপুর ১২টার দিকে একদল পুলিশ তাকে ধরতে তার বাড়িতে অভিযানে যায়। ওই সময় তিনি পুলিশকে দেখে দরজা বন্ধ করে নিজের শরীরে নিজে আঘাত করেন। বিষয়টি দেখে তার পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে পুলিশ তাকে বাড়ি থেকে সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবকের লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম