খুলনার দাকোপ উপজেলার বারানী এলাকা থেকে দুটি শর্টগান উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা।
রবিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের স্টাফ অফিসার (অপারেশন) লে. এম ফরিদুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের আউটপোস্ট নলিয়ানের একটি অপারেশন দল বারানী এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ২টি দেশীয় শর্ট গান উদ্ধার করা হয়।
শর্টগান দুটি দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
/এসএনএইচ/








