খুলনায় এক পশলা বৃষ্টিতে নগরবাসীর মাঝে স্বস্তি

খুলনা প্রতিনিধি
০১ মে ২০১৬, ১৯:৪৬আপডেট : ০১ মে ২০১৬, ১৯:৪৬

বৃষ্টির আগে মেঘাচ্ছন্ন খুলনার আকাশ এপ্রিল মাস জুড়েই খুলনায় বয়ে চলেছে তীব্র তাপদাহ। তবে মে মাসের প্রথম দিন বিকেলে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। আর সন্ধ্যার পর এক পশলা বৃষ্টিতে স্বস্তি নামে নগরবাসীর মাঝে।
এ দিন খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। যদিও গত সপ্তাহে সর্বোচ্চ ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
রবিবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে নগরীর বিভিন্ন জায়গায় অনেকেই বৃষ্টির শীতল পরশ নিতে ভিজতে দেখা যায়।
খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, আকাশে মেঘের ডাক রয়েছে। রাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দমকা থেকে ঝড়ো হাওয়াও হতে পারে বলেও জানান তিনি।
এদিকে, এক পশলা বৃষ্টিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বৃষ্টিতে ভেজার ছবি পোস্ট করে স্বস্তির স্ট্যাটাস দিয়েছেন অনেক। এনজিও কর্মী আব্দুল হালিম তার ফেসবুক পেজে লিখেছেন, দীর্ঘদিন পর খুলনায় মেঘাচ্ছন্ন আকাশ ও ঠান্ডা বাতাস স্বস্তি এনে দিয়েছে। এখন অপেক্ষা একটু ভারী বৃষ্টির।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক