নেত্রকোনার পাটপট্টি শিব মন্দির থেকে পাথরের শিবলিঙ্গসহ তিনটি মূর্তি চুরির ঘটনা ঘটেছে।
বুধবার সকালে এই চুরির ঘটনা জানতে পারে মন্দিরের লোকজন।
পুলিশের ধারণা মঙ্গলবার রাতের কোনও এক সময়ে এই চুরি ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় হিন্দু সম্প্রাদায়সহ শহরের জনসাধারণের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের বলেন, মন্দির থেকে পাথরের শিবলিঙ্গ ছাড়াও আরও দুইটি মূর্তি চুরি হয়েছে । চুরি হয়ে যাওয়া তিনটি মূর্তির ওজন হবে প্রায় ২২ কেজি। তবে মূর্তিগুলো কষ্টি পাথরের নয় বলে নিশ্চিত করেন তিনি।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, মূর্তিগুলো উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালাছে।
/এসএনএইচ/








