খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আসাবিক এলাকায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ নিহত কামরুল ইসলাম কল্লোলের (৪০) লাশ উদ্ধার করে ঘাতক ভাই ফিরোজকে আটক করেছে।
বৃহস্পতিবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার এসআই বাবুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের নাক ও মুখে নখের আচড়ের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ফিরোজকে আটক করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/এসএনএইচ/








