নির্বাচন কমিশন বৃহস্পতিবার ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এ অনুযায়ী, সারাদেশের ৭২৪ ইউপিতে আগামী ৪ জুন ভোট হবে।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ মে। ১১-১২ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা। ১৩-১৫ মে আপিল দাখিল ও ১৬-১৮ মে আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। আগামী ২০ মে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
আরও পড়ুন: নরসিংদীতে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম
প্রসঙ্গত, এই ধাপের মধ্যে দিয়ে শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন।
৬ষ্ঠ ধাপে নীলফামারী জেলা সদরের চাপড়া সরঞ্জামী ইউপিতে ও সৈয়দপুরের ৫ ইউনিয়ন বাঙ্গালীপুর, কামারপুকুর, খাতামধুপুর, কাশিরাম বেলপুকুর, বোতলাগাড়িতে ভোট হবে।
এ ছাড়াও সীমানা সংক্রান্ত জঠিলতায় নীলফামারী সদরের আরও ৪টি ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করা হয়েছে।
/এসটি/







