বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলনের ২ কর্মী আটক

চট্টগ্রাম প্রতিনিধি
০৬ মে ২০১৬, ২৩:২০আপডেট : ০৬ মে ২০১৬, ২৩:২৯

বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলন চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলনের ২ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার তাদের আটক করে বাঁশখালী থানা পুলিশ। আটককৃতরা হলেন- বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের আলী নবী এবং শফিকুল ইসলাম।
আটককৃতদের মধ্যে আলী নবী স্থানীয় গ্রামবাসীদের বিদ্যুৎকেন্দ্রবিরোধী ‘বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটি’র সদস্য। শফিকুলও আন্দোলনের সঙ্গে রয়েছেন বলে জানা গেছে। এই কমিটিই বাঁশখালীতে এস আলম গ্রুপের কয়লা বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছে।
বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলী জানান, পুলিশ আমাদের ২ কর্মীকে তুলে নিয়ে গেছে। বাঁশখালী থানায় গিয়ে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি।
বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলনের ২ জনকে আটকের বিষয়ে বাঁশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর জানান, পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। তাদের মধ্যে বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলনের কোনও কর্মী রয়েছে কী না, তা খোঁজ নিয়ে দেখতে হবে।

আরও পড়ুন:  বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলনের ২ কর্মী আটক জঙ্গিরা কোপান, ভোগেন মুসল্লিরা

প্রসঙ্গত, গত বুধবারও বাঁশখালীর সদর উপজেলা থেকে বিদ্যুৎকেন্দ্রবিরোধী ‘বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটি’র সহ-সভাপতি আব্দুর রহমানকে আটক করেছিল।

/এমও/এপিএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী