লাল রঙের চুন সুরকির ভবনটি সাদা করায় হারিয়েছে ঐতিহ্য

২১ বছরেও পূর্ণতা পায়নি দক্ষিণদিহি রবীন্দ্র কমপ্লেক্স

খুলনা প্রতিনিধি
০৭ মে ২০১৬, ১৭:৫৬আপডেট : ০৭ মে ২০১৬, ১৮:০২

দক্ষিণদিহিতে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, মেরামতের পরে ও আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ঘিরে গড়ে ওঠে দক্ষিণদিহি রবীন্দ্র কমপ্লেক্স ভবন। কিন্তু ২১ বছরেও খুলনার ফুলতলায় দুই তলা এই ভবনটি আগের আদলে মেরামত করা হয়নি। বিভিন্ন সময়ে সরকারি অর্থে সংস্কার কাজ করা হয়। বর্তমানে সীমানা প্রাচীর তৈরির কাজ চলছে। লাল রংয়ের ভবনটিতে সাদা রং করা হয়েছে। অদ্ভুত এই সিদ্ধান্তে ভবনটি হারিয়ে ফেলেছে তার আসল চেহারা। কমপ্লেক্স ভবন নির্মাণসহ অন্যান্য উন্নয়ন কাজে বারবার প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হলেও এসবের কোনও বাস্তবায়ন নেই।

ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন বলেন, রবীন্দ্র কমপ্লেক্স নির্মাণ কাজের বাস্তবায়ন নেই। এটিকে ভারতের শান্তি নিকেতনের আদলে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিল প্রশাসন। কিন্তু সে ফাইল এখন লালফিতায় বন্দি। তিনি জেলা প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। মূল পরিকল্পনা অনুযায়ী কমপ্লেক্সটি নির্মিত হলে দর্শকদের কাছে এটি আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিতি পাবে।
২৫ বৈশাখ (রবিবার, ০৮ মে) এখানে বসবে তিন দিনব্যাপী লোকমেলা। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকবে। অনুষ্ঠানে প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। দ্বিতীয় দিন প্রধান অতিথি থাকবেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মুন্নুজান সুফিয়ান। তৃতীয় দিন প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ।
সংস্কারের আগে দক্ষিণদিহিতে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ফুলতলা উপজেলার দক্ষিণদিহি গ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। ফুলতলা বাজার থেকে এর দূরত্ব সাড়ে ৩ কিলোমিটার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা দেবীর বাবার বাড়ি এবং মাতামহী দিগম্বরী দেবীর বাড়ি ছিল এ এলাকায়। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ও মামাবাড়ি ফুলতলা উপজেলার দক্ষিণদিহিতে। আর তার পূর্ব-পুরুষরা খুলনার রূপসা উপজেলার পিঠাভোগে বাস করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বিয়ে হয়েছিল ভবতারিনী ওরফে মৃণালিনী দেবীর। মৃণালিনীর বয়স তখন মাত্র ১১ বছর। আর রবীন্দ্রনাথের বয়স ছিল ২২ বছর। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন পীরালি বংশের। এ বংশে মেয়ে খুঁজে পাওয়া মুশকিল ছিল। অন্যদিকে, রবীন্দ্রনাথের শ্বশুর বেণীমাধব রায় চৌধুরীও ছিলেন পীরালি বংশের। তাতেই দুইয়ে দুইয়ে চার মিলে যায়। তবে রবীন্দ্রনাথ বর সেজে দক্ষিণদিহিতে আসেননি। ভারতের কলকাতার জোড়াসাঁকোতে তাদের বিয়ে সম্পন্ন হয়। জমিদার বেণী মাধবের বাড়িও জোড়াসাঁকোতে ছিল।

আরও পড়ুন: আঙুলের ছাপ জালিয়াতি করে সিম পুনঃনিবন্ধন

দক্ষিণদিহি গ্রামে বেণী মাধব রায় চৌধুরী প্রচুর ভূ-সম্পত্তির মালিক ছিলেন। তার ছেলে নগেন্দ্রনাথ রায় চৌধুরী ওই বাড়ির দুই তলা ভবনসহ ৮.৪১ একর জমির মালিক ছিলেন। নগেন্দ্রনাথের দুই ছেলে বীরেন্দ্রনাথ রায় চৌধুরী ও ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী ৭.০৮ একর জমির সত্ত্বাধিকারী হন। পরে দু্ই তলা ভবনসহ এই জমি সরকারের অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়।
সংস্কারের পর দক্ষিণদিহিতে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দীর্ঘদিনের টানাহেঁচড়ার পর ১৯৯৫ সালের ৭ সেপ্টেম্বর বাড়িটি অবৈধ দখলমুক্ত হয়। এরপর ফুলতলা উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা মিসেস শামিমা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) অমিতাভ সরকারসহ স্থানীয় চেয়ারম্যান, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সহায়তায় বাড়িটি দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়। তৎকালীন জেলা প্রশাসক কাজী রিয়াজুল হকের নেতৃত্বে ফুলতলায় সুধীজন, বুদ্ধিজীবী, রাজনীতিবিদদের সমন্বয়ে এক মতবিনিময় সভায় ওই বাড়িটিকে রবীন্দ্র কমপ্লেক্স করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিভিন্ন সময়ে ওই ভবনের উন্নয়নসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু তা আজও আলোর মুখ দেখেনি। জরাজীর্ণ দ্বিতল ভবনের সামনে স্থাপন করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও মৃণালিনী দেবীর আবক্ষ মূর্তি। শুধু সীমানা প্রাচীরের কাজটি সমাপ্তির পথে। কিছুটা ভারতের শান্তিনিকেতনের আদলে রবীন্দ্র কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা থাকলেও সে কাজ এখন একেবারেই থমকে আছে।
ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিনা আক্তার বানু বলেন, এই বাড়িটি আরও সুন্দর করার পরিকল্পনা তাদের রয়েছে। আগের পরিকল্পনা অনুযায়ী সংস্কার কার্যক্রমও বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে এই বাড়িটির কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের নানাবাড়িটিও উদ্ধার করে সংস্কারেরও পরিকল্পনা আছে।

আরও পড়ুন: খোশ মেজাজে মানব পাচারকারীরা

/এফএস/টিএন/আপ-এমও




সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের