নির্বাচনি ডিউটিতে থাকা বিজিবি সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
০৭ মে ২০১৬, ২০:২৬আপডেট : ০৭ মে ২০১৬, ২০:২৮

জামালপুর জামালপুরের মাদারগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) এক জওয়ানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা অডিটরিয়ামের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ডিউটি করতে তিনি বৃহস্পতিবার মাদারগঞ্জে আসেন। তিনি ‘আত্মহত্যা’ করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপদ মণ্ডল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত বিজিবি সদস্যের নাম মাহমুদুল হাসান।
রামপদ মণ্ডল আরও জানান, মাদারগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডিউটি করতে গত বৃহস্পতিবার জামালপুরের আসেন ৩৫ বিজিবির সদস্য সিপাহী মাহমুদুল হাসান (২২)। শনিবার তিনি নির্বাচনের ডিউটি করছিলেন। উপজেলা কমপ্লেক্সে তাদের থাকার জায়গা ছিল। বিকেল ৪টার দিকে তিনি নিজের বন্দুক নিয়ে উপজেলা অডিটরিয়াম হল রুমের বাথরুমে যান। পরে বাথরুম থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
নিহত মাহমুদুল হাসান হবিগঞ্জ জেলার বাসিন্দা। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ‘আত্মহত্যার’ কারণ সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি।
/এমও/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী