সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন অসাম্প্রদায়িক ব্যক্তি। তিনি সমাজের সব মানুষকে নিয়ে ভাবতেন। তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও দেশের মানুষকে ভাবতেন। রবিবার দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরের ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী এসব বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথকে অনুসরণ করার মতো আর কোনও ভালো দৃষ্টান্ত নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অন্তরে লালন করতে হবে। বরীন্দ্রনাথের সকল দর্শন, প্রেম, অনুভূতি আমাদের মনে লালন করতে পারলে আমরাও একজন সজ্জন মানুষে পরিণত হতে পারব।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, আমজাদ হোসেন মিলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল খালেকসহ প্রমুখ।
বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, রবীন্দ্র আলোচনাসহ বিভিন্ন আয়োজন। আগামীকাল সোমবার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
আরও পড়তে পারেন: অনিবন্ধিত সিম বন্ধ হলে নতুন করে কিনতে হবে
/এমও/এএইচ/








