চাকরি জাতীয়করণের দাবি সাতক্ষীরার নকলনবিশদের

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ মে ২০১৬, ২৩:৩৬আপডেট : ০৮ মে ২০১৬, ২৩:৩৬

চাকরি জাতীয়করণের দাবি সাতক্ষীরার নকলনবিশদের চাকরি জাতীয়করণ ও ১৩ মাসের বকেয়া বিল পরিশোধের দাবিতে অবস্থান ধর্মঘট ও কলমবিরতি কর্মসূচি পালন করেছেন সাতক্ষীরা রেজিস্ট্রি অফিসের নকলনবিশরা।
রবিবার দুপুরে নকলনবিশরা সাতক্ষীরা জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের বারান্দায় এ কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশেন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন- সহ-সভাপতি মো. মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ নাজমুজ্জামান, জেসমিন নাহার, সালাউদ্দীন, আমির হামজা রিপন, দেবব্রত হরি, শরিফুল রফিকুল ইসলাম প্রমুখ।
জেলার সাতটি উপজেলার নকলনবিশরা এ সময় কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
বক্তারা বলেন, চাকরি জাতীয়করণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা ৪২ বছরেও বাস্তবায়ন না হওয়ায় চরম হতাশায় জীবনযাপন করছেন তারা। গত ৪ মে এই কলমবিরতি কর্মসূচি পালনের ঘোষণা দেন নকলনবিশরা।
আরও পড়ুন: মারপিট নয়, ওরা ‘ফান’ করেছে: পুলিশ কমিশনার

/এসএনএইচ/এএইচ/আপ-এমও

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী