রংপুরে পূবালী ব্যাংকের নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা, আটক ২

রংপুর প্রতিনিধি
০৯ মে ২০১৬, ১৬:০৮আপডেট : ০৯ মে ২০১৬, ১৬:২০

রংপুর রংপুর নগরীর লালবাগ এলাকায় অতুল চন্দ্র নামে পূবালী ব্যাংকের এক নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিহত অতুল চন্দ্র রংপুর নগরীর শাপলা চত্বরে পূবালী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। রবিবার রাত সোয়া ১০টার দিকে তিনি সাইকেলে করে লালবাগ এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় বিএডিসি অফিসের সামনে কয়েকজন দুর্বৃত্ত তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তবে কারা কি কারণে অতুল চন্দ্রকে হত্যা করছে পুলিশ তা নিশ্চিত করে বলতে পারেনি।

কোতোয়ালী থানায় ওসি জাহিদুল ইসলাম জানান, এই ঘটনায় নিহত অতুল চন্দ্রের ছেলে তপন চন্দ্র বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।  জিজ্ঞাসাবাদের জন্য জনি মিয়া ও সুমন মিয়া নামে দুইজনকে আটক করা হয়েছে।  আটককৃতরা পেশাদার ছিনতাইকারী।

সোমবার সকাল ১০টার দিকে এসআই আফওয়াজুল ইসলাম লাশের সুরত হাল রির্পোট তৈরি করেছে। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/জেবি/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম