বাগমারায় সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৯ মে ২০১৬, ১৬:০১আপডেট : ০৯ মে ২০১৬, ১৭:৫৯

রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় জাহিদুল ইসলাম মারা যান। এর আগে এই ঘটনায় দুইজনের মৃত্যু হয়।

রাজশাহী

সিডিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কোয়েল হোসেন জানান, সোমবার ভোর ৫টার দিকে জাহিদুল ইসলাম মারা যান। পরে তার লাশ পরিবারের স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়। তার বাম কানের পাশ দিয়ে গুলি লেগে মাথা দিয়ে বের হয়ে যায়।

এদিকে, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, জাহিদুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আবার অনেকে মারাত্মক জখম হয়েছে। তাই মানবিক কারণে এখনও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। তবে রামেকে চিকিৎসাধীন সাতজনকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে।

আরও পড়তে পারেন:

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩ সড়ক দুর্ঘটনা

তিনি আরও জানান, শনিবারের ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে সংঘর্ষে আহত হাসপাতালে চিকিৎসাধীন সাতজনও রয়েছেন। এরা হলেন, মুন্তাজ আলী (৪০), উজ্জ্বল হোসেন (২৫) মোসলেম উদ্দীন (৩০),  মাইনুল ইসলাম (৪০), ইসহাক আলী (২৮), আলম হোসেন (৩৬) ও আতাউর রহমান (৪৫)। এদের মধ্যে উজ্জ্বল ও মোসলেম ছাড়া বাকি সবাই গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাদের সবার বাড়ি বাগমারার আউচপাড়া ইউনিয়নের কোন্দা ও সানন্দি গ্রামে। তারা সুস্থ হলে তাদের কোর্টে চালান দেওয়া হবে।

প্রসঙ্গত, বাগামারার ১৬টি ইউনিয়নে শনিবার ভোট হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন থেকে সেই ভোট স্থগিত করে দেওয়া হয়। তারপরেও বাতিল হওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী জান মোহাম্মদ সরদার এবং বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদের কর্মী-সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শনিবার দুপুর থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দুই গ্রুপের মাঝে। জান মোহাম্মদের বাহিনী শহিদের বাড়িতে হামলা চালানোর পর থেকে তা সহিংসতায় রুপ নেয়। পুলিশের দাবি, গুলিতে সিদ্দিকুর রহমান সিদ্দিক নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হন। সংঘর্ষের সময় রমজান আলী রঞ্জু নামে আরেকজন হার্ট অ্যাটাকে মারা যান।

/বিটি/টিএন/

আরও পড়তে পারেন:

হবিগঞ্জে হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি আইন-আদালত

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম