জয়পুরহাটে গ্রামীণ ফোনের গ্রাহক সেবা কেন্দ্রে হামলা ভাঙচুর

জয়পুরহাট প্রতিনিধি
১০ মে ২০১৬, ০৫:১০আপডেট : ১০ মে ২০১৬, ০৫:৩২

জয়পুরহাট জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকায় গ্রামীণ ফোনের গ্রাহক সেবা কেন্দ্রে (কাস্টমার কেয়ার) মুখোশধারী দূর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এসময় তারা বেশ কয়েকটি পটকা ফাটিয়ে দ্রুত পালিয়ে যায়।  আতঙ্কে আশপাশের দোকান বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আরও পড়তে পারেন: পানামা পেপারসের তালিকায় বাংলাদেশের ৫ প্রতিষ্ঠান ও ৩৫ ঠিকানা
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে গ্রামীণ ফোনের গ্রাহক সেবা কেন্দ্রের দরজার শাটার নামিয়ে কর্মকর্তা ও কর্মচারীরা দিন শেষে হিসেব করছিলেন। এ সময় হঠাৎ করে ৭-৮ জন মুখোশধারী যুবক সেবা কেন্দ্রের শাটার উঠিয়ে দরজার গ্লাস ভাঙচুর করে কয়েকটি পটকার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। পটকার বিকট শব্দ ও ভাঙচুরের ঘটনায় আশপাশের  দোকান-পাট বন্ধ করে লোকজন ছুটোছুটি শুরু করে।
গ্রাহক সেবা কেন্দ্রের ম্যানেজার রাশেদুল হাসান জানান,তারা ঘরের শাটার নামিয়ে দিনের হিসেব করছিলেন। হঠাৎ করেই এ সময় ভাঙচুরের ঘটনা ঘটে। মুখোশ পরা যুবকরা ভাঙচুর চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়তে পারেন: বিগ ব্যাশে মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি!

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান,প্রাথমিকভাবে তাদের ধারণা গ্রাহকের সঙ্গে কোনও বিষয়ে গ্রাহক সেবা কেন্দ্রের কারোর আচরণগত ক্ষোভ অথবা লেনদেন নিয়ে কোন ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটতে পারে।

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক