বাবা-মেয়ে হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

খুলনা প্রতিনিধি
১০ মে ২০১৬, ০৭:০৩আপডেট : ১০ মে ২০১৬, ০৭:১৩

আদালতের ছবি খুলনা মহানগরীর বহুলালোচিত ব্যাংকার পারভিন সুলতানা ও তার বাবা ইলিয়াছ চৌধুরী হত্যা মামলায় পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। সোমবার খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করা হয়।
চার্জশিটভুক্তরা হলো সাইফুল ইসলাম পিটিল, মো. লিটন, আবু সাঈদ, শরিফুল ও পলাশ। শেষের দু’জন পলাতক রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা লবণচরা থানার এসআই  কাজী বাবুল জানান,২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে দুর্বৃত্তরা বুড়ো মৌলভীর দরগা এলাকার ইলিয়াছ চৌধুরীর বাড়িতে প্রবেশ করে। দুর্বৃত্তরা ইলিয়াসকে শ্বাসরোধ করে হত্যার পর তার মেয়ে এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানাকে গণধর্ষণ ও হত্যা করে। পরে লাশ সেপটিক ট্যাঙ্কের মধ্যে ফেলে দেওয়া হয়। দুর্বৃত্তরা ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহত ইলিয়াছের ছেলে বিপ্লব চৌধুরী বাদী হয়ে পরদিন মহানগরীর লবণচরা থানায় হত্যা মামলা করেন। এ মামলায় এক আসামি গ্রেফতারের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে তিনি বাদী হয়ে ২২ সেপ্টেম্বর একটি ধর্ষণ মামলা করেন। গত ২৪ মার্চ ধর্ষণ মামলায় ওই পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছিল পুলিশ। বর্তমানে ধর্ষণ মামলাটি বিচারের জন্য খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রয়েছে। ইতোমধ্যে এ হত্যা ও ধর্ষণ মামলা খুলনার জেলার চাঞ্চল্যকর মামলায় তালিকাভুক্ত হয়েছে।
লবণচরা থানার ওসি সরদার মোশাররফ হোসেন জানান, হত্যার এক মাস আগে এক্সিম ব্যাংকের ক্যাশ অফিসার পারভীন সুলতানা ব্যাংক থেকে বাড়ি ফিরছিলেন। এসময় বাড়ির পাশে ব্রীজের ওপর লিটনসহ কয়েকজন তার গতিরোধ করে এবং পলাশ তার হাত ধরে। তখন পারভীন হাতে থাকা হটপট দিয়ে পলাশের মাথায় আঘাত করেন। এতে তারা ক্ষিপ্ত হয়। পারভীনকে লিটন, পলাশসহ কয়েকজন রাস্তায় উত্ত্যক্ত করতো। তাদের বাড়িতে মাঝে মাঝে ঢিল ছুঁড়তো।এছাড়া, পারভিনের বাবার কাছে গিয়ে তারা কিছু টাকা দাবি করলে তিনি ওই যুবকদের বাড়ি থেকে বের করে দেন। এ নিয়েও তারা ক্ষিপ্ত ছিল। এই ক্ষোভের জের ধরে তারা প্রথমে পারভিনের বাবাকে হত্যা করে। পরে পারভিনকে ধর্ষণের পর তাকে হত্যা করে লাশ সেপটিক ট্যাঙ্কে রেখে দেয়। 

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম