ফরিদপুরে বিএনপি’র ২৪ নেতাকর্মী জেলহাজতে

ফরিদপুর প্রতিনিধি
১০ মে ২০১৬, ২০:৩৭আপডেট : ১০ মে ২০১৬, ২০:৩৭

ফরিদপুর ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী আতিয়ার রহমান খান হত্যা মামলায় ২৪ বিএনপি নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন ফরিদপুরের চার নম্বর আমলি আদালত।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ২৪ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. গোলাম সরোয়ার হোসেন তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৩ এপ্রিল রাতে নির্বাচন পূর্ব সহিংসতায় বাগাট বাজারে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আওয়ামী লীগ প্রার্থী মতিয়ার রহমান খানের বড়ভাই আতিয়ার রহমান খান নিহত হন। পুলিশ ওই রাতেই বাগাট ইউনিয়নে বিএনপি প্রার্থী আব্দুর রহিম ফকিরসহ ১৩ জনকে আটক করে। পরদিন নিহতের চাচা শাহাদাত হোসেন বাদী হয়ে আব্দুর রহিম ফকিরসহ ১০২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড়শতাধিক বিএনপি’র নেতাকর্মীকে আসামি করে  একটি হত্যা মামলা করেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম