অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ড: রাবিতে যাচ্ছেন চার মন্ত্রী

রাবি প্রতিনিধি
১১ মে ২০১৬, ১৩:৩৪আপডেট : ১১ মে ২০১৬, ১৩:৪৬

অধ্যাপক রেজাউল হত্যার বিচারের দাবিতে রাবি শিক্ষক সমিতির মানববন্ধন

আগামী ১৪ মে (শনিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরদিন ১৫ মে রাবিতে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করতে তারা রাজশাহী যাচ্ছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম বলেন, ‘আগামী ১৪ মে (শনিবার) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন। এছাড়া ১৫ মে বেলা ১২টায় সিনেট ভবনে আয়োজিত সংহতি ও মনবিনিময় সভায় উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।’

আরও পড়ুন:   অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ড: রাবিতে যাচ্ছেন চার মন্ত্রী জড়িত ৫২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের খোঁজ নিচ্ছে সরকার

বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা জানান। এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে ব্যানার নিয়ে যোগ দেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্ বলেন, ‘আমরা বিচারের দাবিতে প্রতিদিন এখানে দাঁড়াচ্ছি। যেন মানুষ গড়ার কারিগরদের ওপর এভাবে আর হামলা না হয়। কিন্তু মামলার অগ্রগতি জানতে চাইলে প্রশাসন বলে, কাজ চলছে বা তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না। তবে কী কাজ চলছে তা আমরা বুঝতে পারছি না। অন্যান্য হত্যাকাণ্ডের মতো এ মামলাও অন্ধকারে তলিয়ে যাচ্ছে কিনা তাও বুঝতে পারছি না।’

ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে হবে। কোনও যুক্তিতেই এ হত্যাকাণ্ডগুলো গ্রহণযোগ্য নয়, এমনকি যারা হত্যাকাণ্ডগুলো চালাচ্ছে তারাও এটাকে অন্যায্য বলবে। সুতরাং এ আন্দোলনের মাধ্যমে হত্যাকারীদের ভঙ্গিমাটাকে চেঞ্জ করতে চাই।’

আরও পড়ুন: অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ড: রাবিতে যাচ্ছেন চার মন্ত্রী  এসএসসি’র ফল প্রকাশ, পাসের হার ৮৮.২৯ শতাংশ

জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী বলেন, ‘শুধু এ হত্যাকাণ্ডের বিচার নয়, এ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে সব হত্যাকাণ্ড চিরদিনের জন্য বন্ধ করতে হবে। আমরা চাই সরকার এ দিকে দৃষ্টি দিয়ে এ হত্যাকাণ্ডগুলোর বিচার করুক।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ইসমাইল হোসেন ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রুবাইদা আখতার। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদসহ তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

গত ২৩ এপ্রিল সকালে নগরীর শালবাগান এলাকায় নিজ বাসার পাশে অধ্যাপক রেজাউলকে গলা কেটে  হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার দিন বিকেলে ওই শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত করছে। এ ঘটনায় শিবির নেতা হাফিজুর রহমান, ইমাম রায়হান ইসলাম ও যুবক খায়রুল ইসলামকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে তারা হত্যার কথা স্বীকার করেনি।

/এফএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান