মুন্সীগঞ্জে বাংলা ট্রিবিউনের বর্ষপূর্তি ঘটা করে পালিত

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
১৩ মে ২০১৬, ১৭:৩৭আপডেট : ১৩ মে ২০১৬, ১৭:৪৭

জনপ্রিয় অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউন এর দুই বছর পূর্তি ঘটা করে পালিত হয়েছে মুন্সীগঞ্জেও। শুক্রবার এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল এগারটায় কেক কেটে অনুষ্ঠানের শুভ আরম্ভ করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠ ও মাছরাঙা টেলিভিশনের মুন্সিগঞ্জ প্রতিনিধি মীর নাসিরউদ্দিন।

মুন্সীগঞ্জে বাংলা ট্রিবিউন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি

এ সময় তিনি বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি তানজিল হাসানকে কেক খাইয়ে শুভেচ্ছা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী, ডেইলি স্টারের প্রতিনিধি ফারহানা মির্জা, একুশে টেলিভিশনের প্রতিনিধি মো. সাইফুর রহমান, যমুনা টেলিভিশনের প্রতিনিধি হাসান মাহমুদ, এনটিভির প্রতিনিধি মঈনউদ্দিন সুমন, চ্যানেল নাইনের প্রতিনিধি শিহাবুল শিহাব,  সাংবাদিক মাহবুব আলম জয়, সুমিত  সুমন, মহসিন, বাবু প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, অনলাইন সাংবাদিকতার যুগে অপেক্ষাকৃত নতুন হলেও বাংলা ট্রিবিউন বেশ প্রতিশ্রুতিশীল ও আধুনিক। 'কম কথায় সব কথা' বলার প্রত্যয় নিয়ে বাংলা ট্রিবিউনের ভবিষ্যতের পথ আরও উজ্জ্বল হবে। অনুষ্ঠানের পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এতে সাংবাদিক,  শিক্ষক, ছাত্রছাত্রী ও অন্যান্য শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম