যৌন হয়রানির মামলায় ‘মানবাধিকার’ সংগঠক গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ মে ২০১৬, ০৫:৩৯আপডেট : ১৪ মে ২০১৬, ০৭:০০

আটক যৌন হয়রানির মামলায় মানিকগঞ্জের কথিত মানবাধিকার সংগঠক আবু সাবাহ ফেরদৌস হোসেন বাবুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে গত ১২ জানুয়ারি নিজ বাড়িতে মানবাধিকার সাইনবোর্ডের আড়ালে পতিতালয় গড়ার অভিযোগে গ্রেফতার হয়ে বেশ কয়েকদিন জেলহাজতে ছিলেন তিনি।

মানিকগঞ্জ সদর থানার এসআই মীর শওকত আলী বলেন, গার্মেন্টস কর্মী মো. সুমনের দায়ের করা যৌন হয়রানির একটি মামলায় গত বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ শহর এলাকা থেকে বাবুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে।

মানিকগঞ্জের তারাসিমা গার্মেন্টেসের কর্মী মো. সুমন বলেন, তার স্ত্রীকে যৌন হয়রারি করার অভিযোগে সদর থানায় বাবুর বিরুদ্ধে একটি মামলা করেছেন তিনি।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি বাবু তাকে আইন সহায়তা কেন্দ্রের (আসক) জেলা শাখার দফতর সম্পাদক করা হয়। এরপর ওই সংগঠনের কাজ পছন্দ না হওয়ায় তিনি পদত্যাগ করেন। পরে ক্ষুব্ধ হয়ে বাবু তাকে মারধর করে এবং তার স্ত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন।

একাধিক সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আবু সাবাহ ফেরদৌস হোসেন বাবু কখনও আইন সহায়তা কেন্দ্রের (আসক) জেলা শাখার সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের মহাসচিব, আবার কখনও  ‘মানুষ মানুষের জন্য’ মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান পরিচয় দিয়ে প্রতারণা করে অর্থ আদায় করেন। 

/এমও/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম