পঞ্চম ধাপের ইউপি নির্বাচন

২১টি ইউনিয়নে জমে উঠেছে ভোটযুদ্ধ: ৫৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

দিনাজপুর প্রতিনিধি
১৭ মে ২০১৬, ১৫:৪৬আপডেট : ১৭ মে ২০১৬, ১৫:৪৬

ইউপি নির্বাচন দিনাজপুরের জেলার সদর ও বীরগঞ্জ উপজেলার ২১টি ইউনিয়নে আগামী ২৮ মে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ১০৮ জন, মহিলা মেম্বার পদে ২৩৮ জন ও সাধারণ মেম্বার পদে ৮২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা ও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১০৩ জন ও সাধারণ মেম্বার পদে ৩৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪ জন, সংরক্ষিত মহিলা মেম্বর পদে ১৩৫ জন ও সাধারণ মেম্বর পদে ৪৭৩ জন প্রার্থী হয়েছেন।

২১টি ইউনিয়নের ২০৯টি ভোট কেন্দ্রের ১ হাজার ৩৪৩টি কক্ষে ভোট নেওয়া হবে। দিনাজপুরের ২টি উপজেলার মধ্যে সদর উপজেলার ১০টি ইউনিয়নে  ভোটারের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৩০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১০ হাজার ৮ জন এবং মহিলা ১ লাখ ৬ হাজার ২২ জন। আর বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪ হাজার ২৩৫ জন এবং মহিলা ১ লাখ ৩ হাজার ১০১ জন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ২০৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৫টি অতি ঝুঁকিপূর্ণ ও ১৫৪টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এ ব্যাপারে দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করেছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

/জেবি/টিএন/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম