ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ উপকূলের দিকে ধেয়ে আসায় ঢাকা-বরিশাল নৌরুটে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এছাড়া বরিশাল উপকূলীয় অঞ্চলে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শুক্রবার জেলা প্রশাসন সভাকক্ষে ঘূর্ণিঝড় মোকাবিলা প্রস্তুতি সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ বলেন, ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে এগিয়ে আসছে এবং উপকূল অঞ্চলে ৫ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নিদের্শনা না আসা পযর্ন্ত বরিশাল-ঢাকা রুটসহ সব রুটে নৌ চলাচল বন্ধ রাখার নিদের্শ দেওয়া হয়েছে।
বরিশাল নৌ-বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলার জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলা ও উপজেলাতে নিয়ন্ত্রণ কক্ষ খেলা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন শেল্টার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বাতিল করা হয়েছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সবধরণের ছুটি।
অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালম আজাদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিসি, স্বাস্থ্য অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর, রেডক্রিসন্ট, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, উপজেলার নির্বাহী অফিসারদের সহযোগিতায় সাইক্লোন শেল্টার এবং বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রস্তুত করার নিদের্শ দেওয়া হয়েছে। যাতে দ্রুততম সমসয়ে মধ্যে দুযোর্গকবলিত মানুষ সাইক্লেন শেল্টারে আশ্রয় নিতে পরে। দুর্গম ও চরাঞ্চলগুলোর সঙ্গে নিয়মিত বেতার যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে, উপজেলাগুলোতে গঠন করা হয়েছে মেডিক্যাল টিম। দুর্যোগ ব্যবস্থাপনা দফতর, রেডক্রিসেন্ট, সিপিপি ও ফায়ার সার্ভিসের সেচ্চাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে।
/এসএনএইচ/








