নরসিংদীতে কারখানায় অগ্নিকাণ্ডে বিদেশিসহ নিহত ৩

নরসিংদী প্রতিনিধি
২১ মে ২০১৬, ১১:৫৬আপডেট : ২১ মে ২০১৬, ১১:৫৭

অগ্নিকাণ্ড

নরসিংদীতে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বিদেশি নাগরিকসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৮ জন।

নিহতরা হলেন- পাকিস্তানি নাগরিক আশিক আলী (৪৫), কারখানার বাবুর্চি সেলিম মিয়া (৩৩) ও শ্রমিক রফিক মিয়া (৩২)।

শনিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার শিলমান্দীতে পাকিজা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মম টেক্সের কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানায় অবস্থানরত শ্রমিকদের অনেকেই তখন ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর কেমিক্যালের বিষাক্ত ধোয়ায় শ্বাসরোধ হয়ে তিনজনের মৃত্যু হয়। তবে কেউ অগ্নি‎দগ্ধ হয়নি।

পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস আই মহসিন জানান, নিহত তিন জনের মরদেহ নরসিংদী জেলা ও সদর  হাসপাতালে রাখা হয়েছে। আহতদের নরসিংদী ও ঢাকায় ভর্তি করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোতাকাব্বের হোসেন জানান, নরসিংদী ও ঢাকা থেকে দমকল বাহিনীর ১১টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

 আরও পড়ুন: রাজধানীর খালের মরণদশা

/এসটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম