ভোলায় জোয়ারের পানিতে ভেসে তিনটি হরিণ চর কুকরির গহীন বনে অবমুক্ত করা হয়েছে। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে গত শনিবার বিকেলে জোয়ারের পানিতে চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন চর কুকরি-মুকরির ৩ নম্বর ওয়ার্ডের নবীনগর এলাকার মনুরা বাজারে হরিণ তিনটি চলে আসে। এ সময় স্থানীয়রা হরিণ গুলোকে উদ্ধার করে বন বিভাগে খবর দেয়। রবিবার সকালে চর কুকরির গহীন অরন্যে হরিণ তিনটি অবমুক্ত করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন মঞ্জু বলেন, জোয়ারের পনিতে চর কুকুরি মুকরির অধিকাংশ বন কয়েকফুট পানিতে প্লাবিত হয়। এ সময় জোয়ারের পানিতে তিনটি হরিণ নবীনগর এলাকায় চলে আসে। স্থানীয়রা হরিণগুলোকে উদ্ধার করে বন বিভাগে খবর দেয়।
ভোলা বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, লোকালয়ে হরিণ আসার খবর পেয়ে বন বিভাগের লোকজন হরিণগুলোকে উদ্ধার করে কুকরির গহীন বনে অবমুক্ত করা হয়েছে।
/এসএনএইচ/








