বগুড়ায় এডিএসএল ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের বেহাল দশা

বগুড়া প্রতিনিধি
২৩ মে ২০১৬, ০৪:২০আপডেট : ২৩ মে ২০১৬, ০৬:৩৩

এডিএসএল ব্রডব্যান্ড ইন্টারনেট বগুড়ায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এডিএসএল ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের বেহাল দশা। ডিজিটাল বাংলাদেশ গড়তে স্বল্প খরচে দ্রুতগতির ইন্টারনেট সেবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা হচ্ছে না। আনলিমিটেডসহ বিভিন্ন ধরনের সংযোগে দিনের অধিকাংশ লাইন থাকে না। হঠাৎ লাইন পাওয়া গেলেও স্পিড খুব কম। প্রয়োজনে দায়িত্বরত কর্মকর্তাদের পাওয়া যায় না। নিয়মিত বিল পরিশোধ করা হলেও কাজে না আসায় এ সংযোগ ৬৪০ জন গ্রাহকের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। এ সুযোগে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ইচ্ছামত ব্যবসা করছে। ভুক্তভোগীরা পরিস্থিতি ভাল না হওয়া পর্যন্ত সংযোগ প্রদান বন্ধ রাখতে এবং বিল না নিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।
বগুড়ায় বিটিসিএল এডিএসএল ব্রডব্যান্ড ইন্টারনেট বিভাগ সূত্র জানায়, গত ২০১০ সালের ২২ এপ্রিল থেকে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। এখন ৯৮০টি সংযোগ দেওয়ার ক্ষমতা রয়েছে। বর্তমানে গ্রাহক সংখ্যা প্রায় ৬৪০ জন। সংযোগ গ্রহণে অনেকে এগিয়ে আসছেন। আগে লাইন ভাল থাকলেও সম্প্রতি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চারলেনে উন্নীত করার কাজ চলায় মাঝে মাঝে অপটিক্যাল ফাইবার সংযোগ কেটে যাচ্ছে। এতে গ্রাহকরা ঠিকমত লাইন পাচ্ছেন না।
ভুক্তভোগী কয়েকজন গ্রাহক জানান, তারা স্বল্প খরচে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পাওয়ার প্রলোভনে বিটিসিএলের এডিএসএল ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ গ্রহণ করেন। কিন্তু সংযোগ নেওয়ার পর ঠিকমত লাইন পাচ্ছেন না। আনলিমিটেড বলা হলেও অধিকাংশ সময় লাইন থাকেনা। মাঝে মাঝে লাইন পেলেও ট্রিপ (ছেড়ে দেয়) করে। সংযোগের দায়িত্বে থাকা জুনিয়র অ্যাসিস্ট্যান্ড ম্যানেজার রুহুল আমিন কবিরকে ঠিকমত পাওয়া যায়না। অথচ মাসে ঠিকই বিল পরিশোধ করতে হচ্ছে। ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।
এডিএসএল ব্রডব্যান্ড ইন্টারনেট বিটিসিএল এডিএসএল ব্রডব্যান্ড ইন্টারনেট বিভাগের জুনিয়র অ্যাসিস্ট্যান্ড ম্যানেজার রুহুল আমিন কবির জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উন্নয়ন কাজ চলছে। মাঝে মাঝে অপটিক্যাল ফাইবার কেটে ফেলায় গ্রাহকরা ঠিকমত ইন্টারনেট কানেকশন পাচ্ছেন না। তিনি বলেন, মে মাসের শুরু থেকে অপটিক্যাল ফাইবার সংযোগের সমস্যা দেখা দিয়েছে।
এছাড়া সম্প্রতি ভারতে ব্র্যান্ডউইথ দেওয়ার পর স্পিড কম পাচ্ছেন। তিনি তাদের গাফিলতি বা অনিয়মের কথা অস্বীকার করে বলেন, বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। তিনি গ্রাহকদের কাছে লিখিত অভিযোগ দাবি করেন। এসব অভিযোগ প্রধান কার্যালয়ে পাঠানো হবে।
বিভাগীয় প্রকৌশলী (টেলিকম) তাজুল ইসলাম জানান, গ্রাহকদের অভিযোগ পাবার পর ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি দাবি করেন, মহাসড়ক উন্নয়ন কাজের অপটিক্যাল ফাইবার কেটে যাওয়ায় ঠিকমত ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছেনা। তিনি প্রয়োজনে গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করে নিতে দরখাস্ত দিতে বলেন।
/এমএসএম /আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম