ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নে হেলিকপ্টার দেখিয়ে নির্বাচনি সভা করেছেন আওয়ামী লীগ প্রার্থী। সোমবার সকালে আবাইপুর ইউনিয়নের বাঘিনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করেন আওয়ামী লীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী মোক্তার আহমেদ মৃধা। আগামী ৪ জুন এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা যায়, সকালে এলাকার এক শিল্পপতি হেলিকপ্টারে করে স্কুলের মাঠে নামেন। এ সময় হেলিকপ্টার দেখতে শত শত লোক জড়ো হয়। তারপর শুরু হয় নির্বাচনি সমাবেশ। হেলিকপ্টার ঘিরে চলতে থাকে ভোটের মিছিল।
এদিকে হেলিকপ্টার দেখিয়ে লোক জড়ো করে ভোটের মিটিং নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন অভিযোগ করেছেন সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন বিশ্বাস বলেন, হেলিকপ্টার দেখিয়ে মোক্তার আহম্মেদ মৃধা ভোট প্রার্থনা করছেন। এ সময় তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, হেলিকপ্টার নিয়ে নির্বাচনি সভা করায় আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে। ফলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে আওয়ামী লীগ প্রার্থী মোক্তার আহমেদ মৃধা এ বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি।
/এসএনএইচ/
আরও পড়তে পারেন:
জলবাযু পরিবর্তন: দুর্যোগ ঝুঁকিতে খুলনার উপকূলবর্তী ৩ লাখ মানুষ
ধর্ষণ মামলা করায় কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ







