মুন্সীগঞ্জে নির্বাচনি সহিংসতায় নিহত ১, আহত ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ মে ২০১৬, ১২:২৬আপডেট : ২৪ মে ২০১৬, ১২:৩০

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে নির্বাচনি প্রচারণার সময় প্রতিপক্ষের গুলিতে মো. হানিফ (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের লস্করদী এলাকায় হোসেন্দি বাজারের কাছে এই ঘটনা ঘটে। এসময় পুলিশসহ ১০ জন আহত হয়েছেন।
নিহত হানিফ হোসেন্দি ইউনিয়নের লস্করদী গ্রামের নজু মিস্ত্রীর ছেলে। তিনি হোসেন্দি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক ও আ. লীগ সমর্থিত নৌকার প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থক।
স্থানীয়রা জানান, আসন্ন হোসেন্দি ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সন্ধ্যার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহাবুবুল হক মজনু একটি মিছিল বের করেন। বিদ্রোহী প্রার্থীর মিছিলে ছিলেন উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লা খান তোতা। এর কিছুক্ষণ পর আ. লীগ সমর্থিত প্রার্থী মিঠুর একটি মিছিল বের হয়। সেই সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। তখন মজনুর সমর্থকরা মিঠুর কয়েকটি নির্বাচনি ক্যাম্প ভাংচুর করেন। এরপর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলের তিনশ’ গজ দূরেই ছিল পুলিশের একটি দল। পুলিশের সামনে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি চলতে থাকে। এ সময় হানিফ গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পরিস্থিতি সামলাতে পুলিশ ১৩১ রাউন্ড শর্টগানের গুলি করে এবং ৭টি টিয়ার সেল নিক্ষেপ করে। সংঘর্ষের সময় ইট-পাটকেলের আঘাতে ৫  পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানায় পুলিশ।

এএসপি (সার্কেল) সদর কাউছার রিজভি কোরেশি জানান, রাত সাড়ে ৯টার দিকে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি চলাকালে হানিফ (২৫) নামে একজন গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় পুলিশের অভিযান চলছে।

ঘটনার পর থেকে বিদ্রোহী প্রার্থী মজনু ও তার সমর্থকরা পলাতক আছেন। হোসেন্দিতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

আরও পড়ুন: 

মুন্সীগঞ্জে নির্বাচনি সহিংসতায় নিহত ১, আহত ১০ সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না

/জেবি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম