তনু হত্যা মামলায় তিন সেনাসদস্যকে জিজ্ঞাসাবাদ

কুমিল্লা প্রতিনিধি
২৬ মে ২০১৬, ২৩:৩২আপডেট : ২৬ মে ২০১৬, ২৩:৩৫

তনু হত্যাকাণ্ড কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার আলামত সংগ্রহকারী তিন সেনাসদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা তনুর লাশ উদ্ধারের স্থান থেকে আলামত সংগ্রহ করে পুলিশের কাছে জমা দেয়। তাদের মধ্যে একজন সার্জেন্ট ও দুইজন করপোরাল।
বৃহস্পতিবার দুপুরে তাদের সেনানিবাসে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। সিআইডি কুমিল্লার একটি বিশ্বস্ত সূত্র বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের নেতৃত্বে ছিলেন সিআইডি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার জালাল আহমেদ ও মোজাম্মেল হক, মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি কুমিল্লার পরিদর্শক গাজী মো. ইব্রাহিম ও পরিদর্শক মো.শাহনেওয়াজ।

সূত্র আরও জানায়, ওই তিন সেনাসদস্য লাশের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আলামত সংগ্রহ করে মামলার প্রথম তদন্তকারী কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই সাইফুল ইসলামের কাছে জমা দেন।

এর আগেও সিআইডি সেনানিবাসে গিয়ে এবং নিজেদের কার্যালয়ে এনে সেনাসদস্যসহ একাধিকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন।

মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা সিআইডি কুমিল্লার পরিদর্শক গাজী মো. ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার কাছ থেকে তনুর লাশ উদ্ধার করেন তার বাবা ইয়ার হোসেন। পরদিন ২১ মার্চ দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ডা. শারমীন সুলতানা তনুর প্রথম ময়নাতদন্ত করেন। একই দিন তনুর বাবা থানায় অজ্ঞাতদের নামে মামলা দায়ের করেন। মামলা পুলিশ, ডিবি হয়ে সিআইডির হাতে যায়।

আরও পড়ুন: পুলিশের কাছে নিরাপত্তা চাইলেন তনুর ময়নাতদন্তকারী চিকিৎসক

/এনএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম