সাতক্ষীরার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ২৪ গ্রাম স্বর্ণসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের শিকড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটলিয়ন। এ সময় তাদের কাছ থেকে ১২টি সোনার বার জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫৭ লাখ ২০ হাজার টাকা।
আটকৃ ব্যক্তিরা হলেন- আতাউর রহমান (৪৫)ও প্রদীপ কুমার মণ্ডল (৪২)। এর মধ্যে আতাউর রহমান বৈকারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আরমান হোসেন সংবাদ সম্মেলনে জানান, এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলেছে।
/এনএস/এসএনএইচ/








