নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে বরিশালে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলে সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়ও সেখানে মুক্তিযুদ্ধের ওপর আলোচনা সভা, মতবিনিময়, বই ও পোস্টার প্রদর্শন করা হয়।
সম্মেলনে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের মহাব্যবস্থাপক একেএম মাহাবুব আলম, আইনজীবী মানবেন্দ্র বটব্যাল। এছাড়া বরিশাল বিভাগের রিপোর্ট উপস্থাপন করেন রনজিত কুমার।
/এসএনএইচ/








