রাঙামাটিতে দুব্যক্তি নিহতের ঘটনায় বিজিবি ক্যাম্পে এলাকাবাসীর হামলা

রাঙামাটি প্রতিনিধি
২৮ মে ২০১৬, ০৩:৩০আপডেট : ২৮ মে ২০১৬, ০৮:৩২

রাঙ্গামাটি রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে কাঠ পাচারের সময় চাঁদের গাড়ি উল্টে ২ জন নিহত হওয়ার ঘটনায় এলাকাবাসী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পে হামলা চালিয়েছে। এ সময় তারা ক্যাম্পে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। শুক্রবার এ ঘটনা ঘটে।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে রাইখালী ইউনিয়নের বড়খোলা এলাকায় কাঠ পাচারের সময় গাড়ি উল্লে মো. সাদ্দাম হোসেন (৩৫) ও মো. জাবেদ (৩৪) নামে দুুই ব্যক্তি নিহত হন। 

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় ব্যবসায়ীরা খোলাজিপে (চাঁদের গাড়ি) করে কাঠ পাচার করছিলেন। এ সময় তারা ঢংছড়ি চেক পোস্টের কাছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের সামনে পড়ে। বিজিবির সদস্যরা গাড়িটির গতিরোধ করতে সিগন্যাল দিলেও  গাড়ি না থামিয়ে চালক বিজিবির ক্রসলাইন ভেঙে বেপরোয়াভাবে গাড়ি চালান। পরে ক্যাম্প থেকে ৫০০ গজ দূরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান সাদ্দাম হোসেন এবং গুরুতর আহত অবস্থায় জাবেদ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

এ ঘটনায় উত্তেজিত হয়ে এলাকাবাসী বিজিবি চেকপোস্টে হামলা করে প্রথমে ভাংচুর ও পরে আগুন ধরিয়ে দেয়। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি ক্যাম্প কমাণ্ডার ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এই সংঘর্ষে আরও ১০ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রাঙামাটি জেলার পুলিশ সুপার সাইদ তারিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

১৯ নম্বর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান জানান, অবৈধ কাঠ পাচার করার সময় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হন। নাশকতাকারীরা এ ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করছেন। এ সময় এঘটনাস্থল থেকে জুয়েল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

/এসএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম