নন্দীগ্রামে বাউল আস্তানা থেকে কিশোরী উদ্ধার

বগুড়া প্রতিনিধি
২৮ মে ২০১৬, ০৫:০৩আপডেট : ২৮ মে ২০১৬, ০৫:০৩

বগুড়া বগুড়ার নন্দীগ্রামের নতুন বাজার এলাকায় একটি বাউল আস্তানা থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় হাজী সিদ্দিকুর রহমান ওরফে বাউল বাবাকে (৪৮) গ্রেফতার করা হয়। চিকিৎসা ও বিনা বেতনে পড়ানোর নামে সেখানে নারীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড চালানো হতো বলে অভিযোগ রয়েছে। শুক্রবার বিকালে কিশোরী উদ্ধার ও ভন্ড বাবা গ্রেফতার করা হয়।

জানা যায়, বাউল বাবাকে ছাড়িয়ে নিতে ক্ষমতাসীন দলের ও অন্যান্য প্রভাবশালীরা থানায় ভিড় করছেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল বলেন, উপজেলার পূর্বপাড়ার মৃত সফির উদ্দিনের ছেলে হাজী সিদ্দিকুর রহমান নতুন বাজার এলাকায় হোটেলের পিছনে একটি ঘরে বাউল আস্তানা গড়ে তোলেন। তিনি স্থানীয় কাজী আব্দুল ওয়াজেদ বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য। দরিদ্র ঘরের মেয়েদের ওই স্কুলে বিনাবেতনে পড়ানোর প্রলোভন দেখিয়ে আস্তানায় এনে অনৈতিক কাজ করতেন। এমনকি তিনি বন্ধ্যা নারীদের সন্তান হবার চিকিৎসাও করতেন।

তিনি আরও বলেন, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুল ইসলাম ও ফরিদ হোসেন ওই বাউল আস্তানায় অভিযান চালিয়ে এক কিশোরীকে উদ্ধার এবং বাউল বাবা হাজী সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম