বগুড়ায় বাসের ছাদে দু’ব্যক্তির লাশ: চালকের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
২৮ মে ২০১৬, ২০:২৯আপডেট : ২৮ মে ২০১৬, ২০:৩৮

বগুড়া বগুড়ায় ঢাকাগামী বাসের ছাদ থেকে দুই যাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় আটক চালক ইস্রাফিল হোসেনকে জেল হাজতে পাঠানো হয়েছে। নিহত যাত্রী জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মঞ্জুয়ারা বেগম শনিবার দুপুরে সদর থানায় মামলা করেন। চালক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চালক ইস্রাফিল গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাঁঠালবাড়ি গ্রামের বাসিন্দা।
তিনি স্বীকার করেছেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় বগুড়া শহরতলির ঠেঙ্গামারা এলাকায় মহাসড়কের পাশে গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে দুই যাত্রী মারা গেছেন। পরে চালক ইস্রাফিলকে  জেল হাজতে পাঠানো হয়েছে। নিহত অপরজনের পরিচয় বিকাল পর্যন্ত পাওয়া যায়নি।
সদর থানার এসআই তরিকুল ইসলাম জানান,গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকার সায়েদাবাদগামী মায়া পরিবহনের একটি কোচ শুক্রবার বিকালে বগুড়া শহরতলির ঠেঙ্গামারা এলাকায় পৌঁছলে, ছাদ থেকে রক্ত পড়তে দেখে হেলপার ছাদে উঠে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তাদের মধ্যে একজন মৃত ও অপরজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কিছুক্ষণ পর তাকেও মৃত ঘোষণা করেন। মৃতদের মধ্যে একজন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫২)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। পরে পুলিশ চালককে আটক করে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহত অপরজনের ছবি পত্রিকায় ও সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে দাফনের জন্য লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেওয়া হবে।

আরও পড়ুন: 

জালভোট কমলেও সহিংসতা বেড়েছে: সিইসি
/জেবি/এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের