জালভোট কমলেও সহিংসতা বেড়েছে: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৬, ১৯:৩০আপডেট : ২৮ মে ২০১৬, ১৯:৪৭

কাজী রকিবউদ্দীন আহমদ পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চম ধাপে জালভোট কমেছে ও সহিংসতা বেড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, নির্বাচনে কিছু জায়গায় সংঘর্ষ ও হতাহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষে অনেকেই আহত-নিহত হয়েছেন। শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে তিনি এতথ্য জানান।
সিইসি বলেন, এ ধাপের নির্বাচনে কিছু জায়গায় অনিয়মের ঘটনা ঘটেছে।  যেখানেই অনিয়ম হয়েছে, সেখানের ভোটকেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। অনিয়মের কারণে ৫৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রিপোর্ট পেলে আরও ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানান। 

আরও পড়তে পারেন: বিচ্ছিন্ন সহিংসতায় ভোটগ্রহণ শেষ, নিহত ৭  

কাজী রকিবউদ্দীন আহমদ আরও বলেন, এ ধাপে ভোটের দিন ভোটকেন্দ্র দখল বা জোর করে সিল মারার ঘটনাও অনেক কম হয়েছে। তবে ভোটকেন্দ্র বা এর আশেপাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে গোলযোগের ঘটনা ঘটেছে।

সিইসি বলেন, ভোটের আগের রাতে জালভোট দেওয়ার একটি ঘটনা ঘটেছে। অনিয়মে জড়িত থাকার কারণে একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ভোটকেন্দ্রের আশপাশে প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের সময় বিভিন্ন স্থানে মোট ৭ জন মারা গেছেন। এ ছাড়া শতাধিক আহত হয়েছেন।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন
কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন
ঘরে মা-ছেলেসহ ৩ জনের লাশ, হত্যার কথা তিন দিনেও টের পাননি প্রতিবেশীরা
ঘরে মা-ছেলেসহ ৩ জনের লাশ, হত্যার কথা তিন দিনেও টের পাননি প্রতিবেশীরা
শরফুদ্দৌলাকে নিয়ে মুখ খুললো বিসিবি
শরফুদ্দৌলাকে নিয়ে মুখ খুললো বিসিবি
প্রচণ্ড গরমে চিড়িয়াখানায় তিন সিংহের মৃত্যু
প্রচণ্ড গরমে চিড়িয়াখানায় তিন সিংহের মৃত্যু
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান