জকিগঞ্জ ও গোয়াইনঘাটে আ. লীগের ১০ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

সিলেট প্রতিনিধি
৩০ মে ২০১৬, ০৫:১৫আপডেট : ৩০ মে ২০১৬, ০৫:১৭

আওয়ামী লীগের দলীয় পতাকা  দলীয় আদেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় জকিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় দলের ১০ বিদ্রোহীকে বহিষ্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রবিবার রাতে তাদেরকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন-জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নে সালেহ আহমদ, খলাছড়া ইউনিয়নে আব্দুল গফুর ও মাসুক আহমদ, কাজলসার ইউনিয়নে জহিরুল হক খছরু, আতিকুল ইসলাম মনি ও আব্দুল গফুর, সুলতানপুর ইউনিয়নে রফিকুল ইসলাম, বারঠাকুরী ইউনিয়নে জামাল উদ্দিন এবং কসকনকপুর ইউনিয়নে আলতাফ উদ্দিন লস্কর। এছাড়া, গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নে ইয়াকুব আলীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে এসব বহিষ্কৃত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে নির্দেশনা দেওয়া হয়েছে।  আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের যেসব নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীদের হয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন-তাদের বিরুদ্ধেও শিগগিরই দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।
আগামী ৪ জুন এ দু’টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী