জেলায় জেলায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ মে ২০১৬, ১৯:১৭আপডেট : ৩০ মে ২০১৬, ২২:২৯

জেলায় জেলায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে সোমবার জেলায় জেলায় নানা কর্মসূচির পালিত হয়েছে।

টাঙ্গাইলে জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের  উদ্যোগে শহরে এ আয়োজন করা হয়। সোমবার সকালে জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে দোয়া মাহফিলে অংশ নেন সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা জিয়াউল হক শাহিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

যশোরে দিবসটি উপলক্ষে যশোর জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো ১৫৫টি স্পটে দরিদ্রভোজ, চিত্রপ্রদর্শনী, আলোচনাসভার কর্মসূচির গ্রহণ করেছে। সকালে শহরের লালদিঘিপাড়স্থ বিএনপি কার্যালয়ে দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম। পরে তিনি জেলা উলামা দল আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি নুর-উন-নবী, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাধারণ সম্পাদক কাজী আজমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নড়াইলে ৩বছর পর বিএনপি অফিস খুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক পিপি মোহাম্মদ ইকবাল হোসেন সিকদার। প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির ১নং যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আলী হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ২নং যুগ্ন সাধারন সম্পাদক অশোক কুন্ডু, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা।

নাটোরে সোমবার দুপুরে শহরের আলাইপুর এলাকার উপশহর মাঠে আলোচনা সভা ও দোয়া-মাহফিলের মধ্য দিয়ে এই কর্মসূচি পালনের আয়োজন করে জেলা, সদর থানা ও পৌর বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কাজী গোলাম মোর্শেদ, সহ-সভাপতি খবির উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক কাজী শাহ আলম ও যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার বক্তব্যে দেন।  দেশের গণতন্ত্র উদ্ধারে ও উন্নয়নের স্বার্থে দলের নেতা-কর্মী ও সমর্থকদের শহীদ জিয়ার আদর্শে উজ্জিবিত হওয়ার আহ্বান জানান তারা ।

ঝিনাইদহে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচী পালন করে। সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুলের মালা দেওয়া,  জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং গরীব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে দিনটিকে স্মরণ করা হয়।

সকল কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মসিউর রহমান। 

আরও পড়ুন: রাঙামাটিতে চোরাই মোটরসাইকেল চক্রের ১১ সদস্য আটক

/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম